all that i see

Friday, January 27, 2012

বিষন্নতার খ্যাতা পুড়ি।

বিষন্নতা ব্যাপারটাকে অনেক বেশি পাত্তা দেয়া হয়ে গেছে। আমি ভাবছি আমি বিষন্নতার রুগী, কাজেই আমি কাজ করতে পারব না, মন খারাপ থাকবে এটাই স্বাভাবিক। মোটেও না। বিষন্নতার খ্যাতা পুড়ি। আমার সবচে বড় শক্তি যে আমি যেকোন অবস্থা থেকে আবার ফুল ফর্মে ব্যাক করতে পারি। আমার এই শক্তির কথা এক বছরে ভুলেই গেছিলাম। মন খারাপের কাছে আত্মসমর্পণ করে বসে ছিলাম। এইবার যখন মনে পড়ছে আমি আসলে কি করতে পারি, বিষন্নতাকে লাথি মেরে খেদায় দিব। I am Awesome! Let the awesomeness flow.....