ভাল্লাগছে না তো
উফফফফ মাথার মধ্যে যে মগজ ঘিলু বলে কিছু আছে মনে হচ্ছে না। একদমই মাথাটা ব্যাবহার করছি না। কেমন গা ছাড়া আলসি আলসি একটা ভাবে দিন কেটে যাচ্ছে। কিছু হচ্ছে না। খুব একঘেয়ে জীবন। আমার কিচ্ছু করতে ইচ্ছা করছে না। সময় খালি হেলায় পার করে দিচ্ছি। সময়ের যেন কোন দাম ই নাই আমার কাছে। কেন? কেন? আমার আসলে কিছু ভাল লাগছে না। যা যা করছি , বাধ্য হয়ে করছি, কোন টা নিজ আগ্রহে করছি না। এটাই হয়ত কারন। নিজেকে হারিয়ে ফেলেছি আবার। আবার খুঁজে বের করতে হবে, আমি কি কেন? কেনর উত্তর নাই। কারন দুনিয়াতে আমি থাকলাম কি না থাকলাম তাতে কার কি বা এসে যায়? অহ! না , আমি তো চেয়েছিলাম আম্মুকে, আব্বাকে, ইমনকে, সেই মানুষ গুলো যাদের ভালবাসি তাদেরকে খুশী করতে। হুম্ম্ম্। তবে? নিজের জন্য বাঁচার মাঝে বেশি আনন্দ নেই। কারন আমার নিজের জন্য এখন আর চাওয়া পাওয়া নাই। এজন্যই সব কিছু একঘেয়ে লাগছে। কিন্তু অন্যের জন্য করলে তাদের খুশিটা দেখে আনন্দ আছে। কত কাজই না করার আছে। কত কত কাজ। হায়! আর আমি এমনি বসে সময় পার করে দিচ্ছি। একটা তালিকা করা দরকার কি কি কাজ শেষ করতে হবে। নাহ এখন আমি পুরোদম প্রফেসনাল খেলবো। let's play perfectionist. :)

