ছন্দে ফেরা
কেমন যেন তাল কেটে গেছিলো। "বিষন্নতা একটি রোগ।" খুব হাড়ে হাড়ে টের পেলাম। এখন এর থেকে পরিত্রাণ পেয়েছি বলেই মনে হচ্ছে। আপাতত। কিন্তু কাজে মনোযোগ আসি আসি করেও আসছে না। কি করাযায়? অস্মাপ্ত কাজের একটা তালিকা বানিয়ে নিয়ে বসা যায়। কিন্তু সে তালিকা যে এত বিশাল , তার দিকে তাকালেই উৎসাহ শুকিয়ে যায়। ঠান্ডা মাথায় একটা তালিকা করা যাক। বাস্তবসম্মত। আজাইরা কাজ সেই লিস্ট থেকে বাদ । পাশে কাজ সমাপ্ত করার শেষ সময়। তারপর সেটাকে এক্সেলে নিয়ে সাজিয়ে ফেললে হয়। নাকি প্রজেক্ট ব্যাবহার করব। হুম্ম্ম্! অবশ্য গুগলের টাস্ক লিস্ট টাও একি কাজ করে। কিন্তু আমি তো যেখানেই তালিকা করি না কেন, সেটাকে এড়িয়ে চলতে শুরু করি।
কোথাও আমাকে শুরু করতে হবে। কাজ করতে হবে দ্রুত, একটা কাজ ধরে শেষ করে দিতে হবে। তারপর আরেকটা, তারপর আরেকটা। এভাবে শেষ হতে থাকবে আবার জমতে থাকবে। এভাবেই চলবে। চলুক। শুরু করি তবে।


0 Comments:
Post a Comment
<< Home